শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৩:৩৪ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারত শামি ও বুমরাহকে নাও খেলাতে পারে

স্পোর্টস ডেস্ক : [২] ডনের দেশে টেস্ট সিরিজ জয়ে ইতিহাসের পুনরাবৃত্তি করতে মরিয়া কোহলিরা। আর তাই দলের দুই সেরা বোলার জশপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দেখা নাও যেতে পারে। কিংবা খেলালেও হয়তো দু’জনকে একসঙ্গে না খেলিয়ে রোটেশন পদ্ধতিতে খেলানো হতে পারে শামি এবং বুমরাহকে।

[৩] অস্ট্রেলিয়ায় প্রথম ওয়ান ডে সিরিজ এবং তারপর টি-টোয়েন্টি সিরিজ। ১২ দিনে মোট ৬টা ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সাদা বলের ম্যাচগুলোতে অনেক বেশি ওয়ার্ক লোড নিতে হতে পারে। তাই শামি এবং বুমরাহকে রোটেশন পদ্ধতিতে খেলানোর কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আবার বোর্ডের একটা সূত্র বলছে, টেস্ট সিরিজে শামি-বুমরাহকে তরতাজা পেতে সাদা বলে তাদেরকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হতে পারে। এমনকি টি-টোয়েন্টি সিরিজ থেকে সরিয়ে রাখা হতে পারে।

[৪] কারণ টেস্ট সিরিজের আগে দুটো প্রস্তুতি ম্যাচ রয়েছে ভারতের। ৬ থেকে ৮ ডিসেম্বর প্রথম প্রস্তুতি। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ সিডনিতে ১১ থেকে ১৩ ডিসেম্বর। প্রথম ম্যাচটি হবে লাল বলে আর দ্বিতীয়টি গোলাপি বলে। অর্থাৎ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ না খেলেই সরাসরি টেস্ট খেলতে নামতে হতে পারে শামি এবং বুমরাহকে।

[৫] অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতিটা ভালোমতো নেওয়া প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। শামি-বুমরাহকে টেস্ট সিরিজে সেরা ফর্মে পেতে মরিয়া ভারতীয় দল। স্মিথ-ওয়ার্নার-লাবুশানেদের বিরুদ্ধে বিরাটের তুরুপের তাস শামি-বুমরাহ।- জি নিউজ/ আজকাল

  • সর্বশেষ