শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৩:৫৫ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু খুনের নেপথ্য নায়কদের খুঁজতে কমিশন গঠন করা হচ্ছে: আইনমন্ত্রী

মনিরুল ইসলাম: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাকে হত্যার নেপথ্য নায়কদের খুঁজে বের করতে কমিশন গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান।

[৩] বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের মনিরা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত ছিলেন।

[৪] আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্রান্তকারী নেপথ্য নায়কদের খুঁজে বের করতে কমিশন গঠন করা হবে। ইতোমধ্যে কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। কমিশন কাদের নিয়ে কি ভাবে গঠিত হবে। কমিশনের কাজের পরিধি কী হবে ইত্যাদি নির্ধারণে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।

[৫] বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের প্রসঙ্গ টেনে আনিসুল হক বলেন, ‘সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রচলিত আইনে এবং প্রচলিত আদালতেই হত্যাকারীদের বিচারের ব্যবস্থা করা হয়। বিচার প্রক্রিয়া শেষ করে হত্যাকারীদের সাজা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। তবে এখনও যেসব খুনি বিভিন্ন দেশে পালিয়ে এবং আশ্রয় গ্রহণ করে আছে, তাদের দেশে ফিরিয়ে আনার সব প্রচেষ্টা অব্যাহত আছে।’

[৬] আইনমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি লাঘবে সঠিক বিচারের নিশ্চয়তা প্রদান করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধনী ও গরিব নির্বিশেষে সবার জন্য সমতার ভিত্তিতে সুবিচার নিশ্চিত করা এবং বিচার ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন সাধন করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।’

  • সর্বশেষ