শিরোনাম
◈ ‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’ : তারেক রহমানের উদ্দেশ্যে নাহিদ ইসলাম ◈ ‌কোচ জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ ◈ ইউনিয়ন বার্লিনের জা‌লে বায়ার্ন মিউনি‌খের ৭ গোল, হ‌্যা‌রি কেইনের রেকর্ড ◈ ইং‌লিশ লি‌গে চেলসিকে উড়ি‌য়ে দি‌লো ব্রেন্টফোর্ড ◈ বাংলাদেশসহ ২১১ সদস্যকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে উয়েফা-কনকাকাফের চিঠি ◈ রূপপুরের প্রথম ইউনিটের কাজ শেষ, বিশ্ব পারমাণবিক শক্তির জগতে বাংলাদেশ ◈ জামায়াতের নেতৃত্বে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু ◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও)

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারকে বেকায়দায় ফেলতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের

সমীরণ রায় : [২] আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ফেসবুক-ইউটিউবে প্রতিদিনই গুজব অপপ্রচার এবং এসবের ওপর ভিত্তি করে সম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চলছে। আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল। যার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা। যে কোনও অবস্থায় মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতার চেতনার বাইরে যাওয়ার সুযোগ নেই। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার আদর্শের প্রশ্নে কোনও আপস নেই।

[৩] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সারা বিশ্ব করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত। এখনই আরও বেশি সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নির্দেশনা দিয়েছেন। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে, এর কোনও ব্যত্যয় ঘটানো যাবে না।

[৪] ওবায়দুল কাদের বলেন, দলীয়ভাবে আওয়ামী লীগ সচেতনতা কার্যক্রম চালাবে। আমাদের সাংগঠনিক ইউনিটগুলোকে এ বিষয়ে সরাসরি নির্দেশনা দিয়েছি। মহানগর জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত ইউনিটগুলো সচেতনতা কার্যক্রম চালাবে।

[৫] আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুই-একদিনের মধ্যে সাব-কমিটি দেওয়া হবে। কোনও একজন একাধিক পদে থাকতে পারবে না। মহানগরসহ সহযোগী সংগঠনগুলোতেও যদি কোনও ব্যক্তির সদস্য পদও থাকে, তিনি সাব-কমিটিতে থাকতে পারবেন না। কোনও বিতর্কিত লোক যেনো সাব-কমিটিগুলোতে না আসতে পারে। দাগী সন্ত্রাসী, প্রতারক ধান্দাবাজ যেনো কমিটিগুলোতে আসতে না পারে। এখানে অনুপ্রবেশের ঘটনা আমরা দেখতে চাই না। এটা প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশ।

[৬] বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি এসব কথা বলেন।

[৭] সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল, মির্জা আজম প্রমুখ।

  • সর্বশেষ