শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:২৮ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। ১৮ নভেম্বর স্থানীয় সময় রাত ৯টায় দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের মাফিকিং শহরের অদূরে মারেসানি এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে সন্ত্রাসীদের ভাড়া করে এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। বাংলাদেশ প্রতিদিন

নিহতরা হলেন ইমন আহমেদ ও আব্দুর রহমান। তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। নিহতদের লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। তার নাম রুবেল হোসেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাংলাদেশিরা জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশি দু’পক্ষের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব চলে আসছিল। একে কেন্দ্র করে আগেও কয়েক দফায় হামলা ও গোলাগুলি হয়। ওই ঘটনার জেরেই কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের ভাড়া করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি বলেন, দক্ষিণ আফ্রিকায় নিজেদের ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে বাংলাদেশিরা। এতে করে সেখানে সন্ত্রাসীদের ভাড়া করে প্রতিপক্ষের উপর হামলার ঘটনা বাড়ছে। সময়টিভি অনলাইন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়