শিরোনাম
◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত ◈ ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান ফ্যাক্টর ◈ নির্বাচন ও গণভোট নিয়ে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ◈ চাকরির প্রস্তাব প্রধান উপদেষ্টার, জবাবে যা বললেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাদাখকে চীনের অংশ বলায় ভারতের হুঁশিয়ারি, ক্ষমা চাইল টুইটার

অনলাইন ডেস্ক: মানচিত্রে লাদাখকে চীনের অংশ দেখিয়ে বিতর্কের ঝড় তুলেছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার। তারপর ভারত সরকারের কড়া হুঁশিয়ারির পর ক্ষমা চেয়েছে সংস্থাটি। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই ভুল শুধরে নেওয়া হবে বলেও জানিয়েছে টুইটার।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পার্লামেন্টারি প্যানেলের প্রধান মীনাক্ষী লেখি জানিয়েছেন, মানচিত্রে লাদাখকে চীনের অংশ হিসেবে দেখানোর জন্য লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা করেছে টুইটার। যাতে সই করেছেন সংস্থাটির চিফ প্রাইভেসি অফিসার ড্যামিয়েন ক্যারিয়েন।

মনে করা হচ্ছে, ভারত-চীন সংঘাতের আবহে ভুল মানচিত্র নিয়ে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লি। আর সেই কথা খুব স্পষ্টভাবে টুইটার কর্তৃপক্ষের কাছে জন্যে দেওয়া হয়েছিল। এছাড়া, নেটিজেনদের তুমুল নিন্দার মুখে পড়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে সংস্থাটি।
সূত্র : সংবাদ প্রতিদিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়