শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৪:০৯ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিনয়ে অভিষেক হচ্ছে টেনিস তারকা সানিয়া মির্জার

এল আর বাদল: [২] টেনিস কোর্ট ছেড়ে এবার কি তবে অভিনয়ে! সিনে দুনিয়ায় অভিষেক ঘটতে চলেছে ভারতীয় টেনিসের গ্ল্যামারগার্ল সানিয়া মির্জার। রূপালি পর্দায় পা রাখতে চলেছেন তিনি। তবে বড় পর্দা নয়, ছোট পর্দায় অভিষেক হতে চলেছে সানিয়ার। টিবি বা যক্ষা রোগের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর জন্য ‘এমটিভি নিষেধ অ্যালোন টুগেদার’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন সানিয়া মির্জা।

[৩] পরিসংখ্যান বলছে, আমাদের দেশে ৩০ বছরের নিচে যাদের বয়স, তাদের ৫০% টিবি রোগে আক্রান্ত। মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং রোগ সম্পর্কে চিন্তাধারা বদলাতেই আসছে এই ওয়েব সিরিজ।

[৪] সদ্য বিবাহিত দম্পতি ভিকি এবং মেঘার জীবনের নানান সমস্যা এবং টানাপোড়েন এই ওয়েব সিরিজের মূল বিষয়। লকডাউন এর ফলে তাদের জীবনেও নানা সমস্যা সামনে এসেছে। করোনার সঙ্গে যক্ষা রোগে আক্রান্তদের অবস্থা আরও খারাপ হয়। পাঁচটি পর্বে দেখানো হবে এই ওয়েব সিরিজ। নভেম্বরের শেষ সপ্তাহে এমটিভি ইন্ডিয়া এবং এমটিভি নিষেধের সোশ্যাল মিডিয়া পেজে পাঁচ পর্বের এই ওয়েব সিরিজ লঞ্চ হবে। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়