শিরোনাম
◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ◈ ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে ◈ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখ, প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড ◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল সেন্ট্রাল বয়েজ অব রাউজান, নাম ঘোষণা করলেন সজীব ওয়াজেদ জয়

শাহাদাত হোসেন: [২] সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (CRI) এর তত্ত্বাবধানে ও ইয়ং বাংলার ব্যবস্থাপনায় দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের অনুপ্রাণিত করার লক্ষ্যে আবারো দেয়া হলো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।

[৩] মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮ টায় ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড বিজয়ী শীর্ষ ৩০টি সংগঠনের নাম ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

[৪] শীর্ষ ৩০টি সংগঠনের মধ্যে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স ক্যাটাগরিতে ৪র্থ স্থানে থাকা চট্টগ্রামের রাউজান উপজেলার অন্যতম সামাজিক সংগঠন "সেন্ট্রাল বয়েজ অব রাউজান" এই পুরষ্কারে ভূষিত হলো।

[৫] জানা যায়, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য এবার ৬০০টিরও বেশি সংগঠন আবেদন করে। এদের মধ্যে প্রাথমিক তালিকায় থাকা সংগঠনগুলোর মধ্য থেকে নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষমতায়ন, যুব উন্নয়ন, দরিদ্রদের উন্নয়ন, মাদক মুক্ত সমাজ বিনির্মাণ, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখা, পরিবেশ সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনসহ আরো বেশ কিছু ক্ষেত্রে অবদানের জন্য এই সংগঠনগুলো থেকে বাছাই করে প্রাথমিক তালিকা তৈরি করা হয়।

[৬] কোভিড-১৯ এর পরিস্থিতি নিয়ন্ত্রণে অনবদ্য ভূমিকা রাখায় সেন্ট্রাল বয়েজ অব রাউজান'কে "জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড" এ ভূষিত করা হয়।

[৭] এ প্রসঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মোঃ সাইদুল ইসলাম বলেন, আমাদের এই অর্জন সমগ্র রাউজানবাসীর। আমরা মানুষের দুঃসময়ে নিজের জীবন বাজি রেখে কাজ করেছি। আজ এর স্বীকৃতি পেলাম। ফারাজ করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায় আমাদের এই সংগঠন আরো বহুদূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।

[৮] জানা যায়, দুর্যোগকালীন সময়ে ত্রাণ দিয়ে সহযোগিতায় ২০১৫ সাল থেকে কাজ করেছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান। এ পর্যন্ত ৭০ হাজার মানুষকে ত্রাণ দিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে করোনা প্রাদুর্ভাবের কঠিন সময়ে এই সংগঠনের সদস্যরা অসহায় মানুষের জন্য কাজ করেছে। বর্তমানে শতাধিক সদস্য এই প্রতিষ্ঠানের সাথে কাজ করে যাচ্ছেন। দেশব্যাপী কাজের পরিধি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ