শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৩:২৬ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিজিটাল না হলে কোভিডে বাংলাদেশ আরও বেশি ক্ষতিগ্রস্ত হতো: সজীব ওয়াজেদ জয়

শিমুল মাহমুদ: [২] মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এক ভার্চুয়াল অনুষ্ঠানে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

[৩] তিনি বলেন, আমাদের দেশে কিছু মানুষের একটা স্বভাব আছে। শুধু সমস্যা। এ সমস্যা ওই সমস্যা নালিশ করে। এটা ভালো হচ্ছে না, ওটা ভালো হচ্ছে না। এখানে খারাপ হচ্ছে। এখানে পিছিয়ে আছি। এই নালিশ তারা করে যাচ্ছে। নালিশ না করে সমস্যা সমাধানের ভার নিতে হবে নিজেদেরকেই।

[৪] সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

[৫] ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’-এর আয়োজক ইয়াং বাংলা জানায়, এবারের আসরে অংশ নেয়া ছয়শোর বেশি উদ্যোক্তা ও সংগঠনের মধ্যে এখন পর্যন্ত দৌড়ে টিকে আছে ৪৭টি। মোট ১২টি ক্যাটাগরিতে ৩০টি যুব সংগঠনকে পুরস্কৃত করা হবে। তাদের দেয়া হবে ক্রেস্ট, সার্টিফিকেট ও একটি করে ল্যাপটপ। বাকি ১৭টি সংগঠনও একটি করে ক্রেস্ট পাবে।

[৬] ইয়াং বাংলা জানিয়েছে, বিজয়ী ৩০টি যুব সংগঠন যেন ভবিষ্যতে তাদের কর্মপরিধি আরও বিস্তৃত করতে পারে, সেজন্য তাদের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করে দেয়া হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়