শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০২:৫২ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক পরিধানই শাটডাউন এড়িয়ে যাওয়ার মূলমন্ত্র বললেন ফাউচি

রাশিদুল ইসলাম : [২] শুধু মাস্ক ব্যবহার করলে এবার শীতে বিশ্বজুড়ে কোভিড থেকে অন্তত ১ লাখ ৩০ হাজার মানুষকে বাঁচানো সম্ভব হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন তার দেশে কঠোর স্বাস্থ্যবিধি না মানলে অন্তত ৪ লাখ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব নাও হতে পারে। সিএনএন/ব্লুমবার্গ/ডেইলি মেইল

[৩] এমন এক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় সংক্রমণ বিশেষজ্ঞ এ্যান্থনি ফাউচি বলেছেন মাস্ক পরিধান নিয়ে খুব বেমানান অবস্থা চলছে। যুক্তরাষ্ট্রের কোনো কোনো রাজ্যে মানুষ এখনো মাস্ক ব্যবহার সম্পূর্ণ অস্বীকার করছেন। অথচ রাজনৈতিকভাবে পক্ষপাত এড়িয়ে আমাদের মাস্ক ব্যবহার করা উচিত এবং শাটডাউনে অর্থনৈতিকভাবে পঙ্গু হওয়ার বিষয়টি আমরা এভাবে এড়াতে পারি।

[৪] জার্নাল অব দি আমেরিকান মেডিকেল এ্যাসোসিয়েশনকে দেয়া সাক্ষাতকারে ফাউচি বলেন আমরা কখনোই পুরোপুরি শাটডাউন দিতে চাই না। কারণ অর্থনীতির ওপর তা প্রচণ্ড আঘাত হানে। তো শাটডাউন না চাইলে অন্তত আপনাকে মাস্ক অপরিহার্যভাবেই ব্যবহার করতে হবে।

[৫] বিষয়টিকে তিনি ‘ফ্লাগশিপ’ হিসেবে তুলনা করে বলেন আগামী ফেব্রুয়ারি পর্যন্ত মাস্ক ব্যবহার করেই ১ লাখ ২৯ হাজার ৫৭৪ জন মার্কিন নাগরিককে কোভিড থেকে রক্ষা করা সম্ভব হবে। এটি ইনস্টিটিউট ফর হেল্থ মেট্রিক্স এন্ড ইভালুয়েশনের গত সপ্তাহের মূল্যায়ন।

[৬] ফাউচি বলেন মেলবোর্নে মাস্ক পরিধান না করলে ১৪০ ডলার জরিমানা আদায় করে কোভিড নিয়ন্ত্রণে ভাল ফল পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়