শিরোনাম
◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?  ◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিষেধাজ্ঞায় যে ম্যাচ গুলো মিস করেছিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: [২] দেখতে দেখতে শেষ হয়ে গেল সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার এক বছর। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে ক্রিকেট মাঠে ফিরতে আর কোনো বাধা থাকবে না বিশ্বের অন্যতম অলরাউন্ডারের। তবে নিষেধাজ্ঞার এ সময়ে ১৪টি ম্যাচ মিস করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

[৩] এক বছরে তিন সংস্করণে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে মার্চের মাঝামাঝি করোনাভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ায় অর্থেকের বেশি ম্যাচ স্থগিত হয়ে যায়। সব মিলে এই ফরম্যাটে তিনটি ওয়ানডে, চারটি টেস্ট ও সাতটি টি-টোয়েন্টি মিস করেন দেশসেরা ক্রিকেটার। ভারত সফর (অক্টোবর, ২০১৯)২০১৯ সালের ২৯ অক্টোবর নিষিদ্ধ হওয়ার পরই ভারত সফরে যায় বাংলাদেশ দল। সে সফরে মুমিনুল হকের নেতৃত্বে টেস্ট খেলে বাংলাদেশ দল। আর টি-টোয়েন্টি নেতৃত্বের ভার দেওয়া হয় মাহমুদউল্লাহকে।ওই সিরিজে টি-টোয়েন্টিতে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে হারে লাল-সবুজের দল। সংক্ষিপ্ত ফরম্যাটে লড়াই করতে পারলেও টেস্টে পুরোপুরি ব্যর্থ হয় বাংলাদেশ। সাকিববিহীন দুই টেস্টেই বাজেভাবে হারে সফরকারীরা।

[৪] পাকিস্তান সফর (ফেব্রুয়ারি, ২০২০)নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত দুদফায় সফর করে বাংলাদেশ। সাকিববিহীন ওই সিরিজেও আসে ব্যর্থতা।[৫] জিম্বাবুয়ে সিরিজ (মার্চ, ২০২০)পাকিস্তান থেকে ব্যর্থতা নিয়ে ফিরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে বাংলাদেশ। ওই মাসে এক টেস্টে জয়ের পাশাপাশি ওয়ানডেতেও জেতে লাল-সবুজের দল।

[৬] এরপরই শুরু হয় করোনার থাবা। দীর্ঘ সাত মাসের জন্য দেশের ক্রিকেটে নামে স্থবিরতা, যা কাটিয়ে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেনি বাংলাদেশ। তবে সম্প্রতি বিসিবি প্রেসিডেন্টস কাপ নামে একটি টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

[৭] তাই খুব বেশি আন্তর্জাতিক খেলা মিস করেননি সাকিব। তবে সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে পারেননি তিনি। এ ছাড়া কয়েকটি প্রিমিয়ার লিগের ম্যাচ মিস করেছেন দেশসেরা অলরাউন্ডার।

[৮] সাকিবকে ফাঁসানোর পেছনে ছিলেন দীপক আগারওয়াল নামের একজন ভারতীয় জুয়াড়ি। মোট তিনটি অভিযোগ এনে সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তবে ভুল স্বীকার করায় এক বছরের শাস্তি কমানো হয়।

[৯] নিষেধাজ্ঞায় থাকাকালীন বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রেই কাটিয়েছেন সাকিব। সেখানেই স্ত্রী উম্মে আহমেদ শিশির দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। দুই মেয়ে আর পরিবারকে নিয়ে সময় কাটিয়েছেন সাকিব। তবে দূর দেশে থেকেও করোনা পরিস্থিতিতে দেশের অসহায় মানুষকে সাহায্য করে যান তিনি। - এন টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়