শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিএনএন জরিপ: মার্কিন নির্বাচনের ঠিক আগে ট্রাম্পের চেয়ে ১২ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন

আসিফুজ্জামান পৃথিল: [২] আধুনিক ইতিহাসে মার্কিন নির্বাচনের ৫ দিন আগে কখনই দুই প্রার্থীর এতোবেশি জনপ্রিয়তার ফারাক ছিলো না। এসএসআরএস এর মাধ্যমে করা সিএনএন এর জরিপে এই তত উঠে এসেছে। ২০১৯ সাল থেকেই যে কোনও বড় জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকার রেকর্ডও গড়লেন সাবেক ভাইস প্রেসিডেন্ট। সিএনএন

[৪] অবশ্য জাতীয় ভোটে নয়, মার্কিন প্রেসিডেন্টের ব্যাপারে সিদ্ধান্ত হবে রাজ্যওয়ারি ভোটেই, যা ইলেক্টরাল কলেজ নামে পরিচিত। তবে গত দুই দশকে কোনও মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর বাইডেনের মতো জনসমর্থন ছিলোনা।

[৪] জরিপ অনুযায়ী যারা ইতোমধ্যে ভোট দিয়েছেন, তাদের ৬৪ শতাংশ বাইডেনকে আর ৩৪ শতাংশ ট্রাম্পকে সমর্থন করছেন। আর যারা এখনও ভোট দেননি, কিন্তু আগাম ভোট দেবেন তাদের ৬৩ শতাংশ বাইডেন ও ৩৩ শতাংশ ট্রাম্প সমর্থক। তবে যারা নির্বাচনের দিন ভোট দেবার পরিকল্পনা করেছেন, তাদের ৫৯ শতাংশ ট্রাম্পকে এবং৩৬ শতাংশ বাইডেনকে সমর্থন করছেন।

[৫] ৬১ শতাংশ নারী বাইডেনকে সমর্থন করেন আর ট্রাম্পকে ৬৭ শতাংশ। পুরুষদের ৪৮ শতাংশ ট্রাম্পকে আর ৪৭ শতাংশ বাইডেনকে। রঙিন ভোটাররা (কৃষ্ণাঙ্গ, এশিয়ান, বাদামি, ল্যাটিন) ৭১ শতাংশ বাইডেনকে আর ২৪ শতাংশ ট্রাম্পের সমর্থক। শেতাঙ্গ ভোটারদের ৫০ শতাংশ ট্রাম্প এবং ৪৮ শতাংশ বাইডেনকে পছন্দ করছেন।

[৬] কলেজ ডিগ্রিধারী শেতাঙ্গ ভোটারদের ৫৮ শতাংশ বাইডেন আর ৪০ শতাংশ ট্রাম্পের সমর্থক। যেসব শেতাঙ্গের কলেজ ডিগ্রি নেই তাদের ৫৮ শতাংশ ট্রাম্প আর ৪০ শতাংশ বাইডেন সমর্থক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়