শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ০১:৫৮ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্লগার ওয়াশিকুর হত্যা মামলা রাষ্ট্রপক্ষের আবেদনে রায় থেকে পুনরায় চার্জে, শুনানি ৪ নভেম্বর

মামুন খান : [২] রাষ্ট্রপক্ষের আবেদনে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলাটি রায় থেকে উত্তোলন করে চার্জশুনানির পর্যায়ে এসেছে। আগামি ৪ নভেম্বর পুনরায় চার্জ শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

[৩] মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলমের আদালতে মামলার রায় ঘোষণার জন্য ধার্য রয়েছে। এদিন রায় থেকে মামলাটি উত্তোলন করে পুনরায় চার্জ গঠনের আবেদন করেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ সালাহউদ্দিন হাওলাদার।

[৪] তিনি বলেন, ২০১৬ সালের ২০ জুলাই পাঁচ আসামির বিরুদ্ধে ৩০২ ও ৩৪ ধারায় চার্জ গঠন করেন তৎকালীন বিচারক জিয়াউর রহমান। সেখানে ১২০ এর বি উপধারা বাদ দেওয়া হয়। এটা একটা সেনসেটিভ মামলা। রাষ্ট্রপক্ষ থেকে মামলায় ৫ আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত হয় সেজন্য কাজ করেছি। মামলার যুক্তিতর্ক করতে গিয়ে চার্জ গঠনের দুর্বলতা দেখতে পাই। সেক্ষেত্রে সাইফুল ইসলাম নামে এক আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত নাও হতে পারে। এজন্য মামলাটি রায় থেকে উত্তোলন করে পুনরায় চার্জগঠনের আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করে আগামি ৪ নভেম্বর চার্জশুনানির তারিখ ধার্য করেন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়