শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পেনে আবার জরুরি অবস্থা জারি

ডেস্ক রিপোর্ট: স্পেনে ফের করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় লাগাম টানতে রোববার দেশব্যাপী দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি জানান যে রোববার রাত থেকে এ পদক্ষেপ কার্যকর হবে, খবর এপি।

জরুরি অবস্থায় দেশটিতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ থাকবে। তবে ক্যানারি আইল্যান্ডকে এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী বলেন, এ জরুরি অবস্থা ছয় মাসের জন্য বাড়িয়ে আগামী মে পর্যন্ত রাখার বিষয়টি সংসদে তোলা হবে।

মহামারীর সময়ে স্পেনের সরকার ইতোমধ্যে দুবার জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রথমটি গত মার্চ মাসে দেশব্যাপী ঘোষণা করা হয়। তবে সংক্রমণের হার কমে আসায় জুনে তা তুলে নেয়া হয়েছিল। আর রাজধানী মাদ্রিদে দুই সপ্তাহের জন্য আরোপিত জরুরি অবস্থা গত শনিবার শেষ হয়।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ স্পেনে সরকারি হিসাব মতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। তবে দেশটিতে করোনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা ৩০ লাখেরও বেশি বলে মনে করা হচ্ছে।

শুক্রবার স্পেনে নতুন করে ২০ হাজার জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং এ দিনে নতুন করে ২৩১ জনের মৃত্যুসহ মহামারীতে দেশটির মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ৭৫২ জনে দাঁড়িয়েছে।

সূত্র : ইউএনবি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়