শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইলে সহস্রাধিক সমাবেশ

রাশিদ রিয়াজ : ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশটিতে এক হাজারের বেশি জায়গায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার থেকে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয় এবং আজও তা অব্যাহত রয়েছে বলে ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা খবর দিয়েছে।

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে অন্তত পাঁচটি বিক্ষোভ মিছিল তার বাড়ির সামনে গিয়ে জড়ো হয় এবং সেখানে সমাবেশ করে। ইসরাইলের সংসদ ভবনের সামনে আরেকটি সমাবেশ করে। বিক্ষোভকারীদের গতি রোধ করতে পুলিশ সড়ক আটকে রাখে কিন্তু বিক্ষুব্ধ জনতা তা ভেঙে সামনে এগিয়ে যায়। এ সময় বিক্ষোভকারী সাতজনকে পুলিশ আটক করে।

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য বেশ কয়েকটি মামলা রয়েছে। তার পদত্যাগের দাবিতে প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। দিন দিন এ বিক্ষোভ সমাবেশের আকার বড় হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়