শিরোনাম
◈ সৌদি আরবের মদিনা অভিমুখে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি সৌদি জোটের ◈ সৈয়দপুর বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালুর দাবি, হাজার কোটি টাকার কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা উত্তরবঙ্গে ◈ পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতরে মিলল ধারালো ব্লেড, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হচ্ছে চট্টগ্রাম বন্দর, চলছে, ডিসেম্বরের মধ্যে হচ্ছে ‘স্মার্ট বন্দর’ ◈ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে শিশুদের: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মহেশখালী থেকে পতেঙ্গা সমুদ্রের তলদেশ দিয়ে তেল পরিবহণ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার কোম্পানি পরিচালনায় ◈ নতুন যে দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ◈ বদলি ইব্রাহিমের গোলে ভুটা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের স্বস্তির জয় ◈ সাফে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল ভারত ◈ টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টুর্নামেন্ট সেরা মুশফিক; অন্যান্য পুরস্কার জিতলেন যারাৃ

নিজস্ব প্রতিবেদক : [২] বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনালে নাজমুল একাদশকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে মাহমুদউল্লাহ একাদশ।

[৩] ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে সুমন খানের বোলিং তান্ডবে মাত্র ১৭৩ রানেই অলআউট হয় নাজমুল একাদশ। জবাবে ইমরুল – লিটনের ফিফটিতে ২৯.৪ বলেই ৭ উইকেটের জয় তুলে নেয় মাহমুদউল্লাহ একাদশ।

[৪] কোন স্বীকৃত টুর্নামেন্ট না হলেও আসরে ছিল প্রাইজমানির ছড়াছড়ি। চ্যাম্পিয়ন হওয়ায় মাহমুদউল্লাহ একাদশ পেয়েছে ১৫ লাখ টাকা। অন্যদিকে রানার্স আপ নাজমুল একাদশ পেয়েছে সাড়ে ৭ লাখ টাকা।

[৫] ফাইনালে ম্যাচসেরা হয়েছেন সুমন খান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম। সেরা ব্যাটসম্যান হয়েছেন ইরফান শুক্কুর। সেরা বোলার রুবেল হোসেন। আর সেরা ফিল্ডার নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)।

[৬] একনজরে দেখে নেওয়া যাক কে কোন পুরুস্কার পেলেন:-
ফাইনালের সেরা ব্যাটসম্যান- ইরফান শুক্কুর (নাজমুল একাদশ)
ফাইনালের সেরা বোলার- সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)
ফাইনালের সেরা ফিল্ডার- নুরুল হাসান (মাহমুদউল্লাহ একাদশ)
ফাইনালের ম্যাচসেরা- সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)
টুর্নামেন্ট সেরা ক্রিকেটার- মুশফিকুর রহিম (নাজমুল একাদশ)
টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান- ইরফান শুক্কুর (নাজমুল একাদশ)
টুর্নামেন্ট সেরা বোলার- রুবেল হোসেন (মাহমুদউল্লাহ একাদশ)
টুর্নামেন্ট সেরা ফিল্ডার- নুরুল হাসান সোহান (মাহমুদউল্লাহ একাদশ)
টুর্নামেন্টের সেরা কামব্যাক- তাসকিন আহমেদ (তামিম একাদশ)

প্রমিজিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট- রিশাদ আহমেদ ( নাজমুল একাদশ)।
প্রেসিডেন্টস স্পেশাল অ্যাওয়ার্ড- মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান (তামিম একাদশ), সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ), আফিফ হোসেন ধ্রæব ও তৌহিদ হৃদয় (নাজমুল একাদশ)।

  • সর্বশেষ