শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ১১:৩৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঋণখেলাপিদের বাদ না দিলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্ভব নয়: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচার করার আমাদের কোনো ইচ্ছে নেই। যদি আপনারা বিশ্বাস করে আপনাদের আমানত আমাদের কাছে দেন, তাহলে আগামী ৫টি বছর চৌকিদার হয়ে তা রক্ষা করতে চাই। স্পষ্টভাবে বলতে চাই, আমরা মালিক হবো না, চৌকিদার হবো।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ হাজী মো. এনায়েত উল্লাহর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ শীর্ষক এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এবং ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক আব্দুর রহমান।

ডা. শফিকুর রহমান বলেন, যারা বলছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন, তারা নিজেরা আগে ঠিক হোন। বেছে বেছে ঋণখেলাপিদের নিয়ে নির্বাচন করবেন আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন, এটা হতে পারে না, এটা তামাশা। আপনারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাইলে ঋণখেলাপিদের বাদ দিন। তাদেরকে বাদ দিয়ে আসুন, তখন জাতি আপনাদেরও মেনে নেবে।

বক্তব্যের একপর্যায় জামায়াতে ইসলামীর আমির বলেন, যে দল চাঁদা না পেলে নিজের দলের লোকদেরই মেরে ফেলে, সেই দলের সঙ্গে দাঁড়াতে আপনাদের অবশ্যই চিন্তা করা উচিত।

তিনি বলেন, আমরা সময়ের এমন একটা বাস্তবতার সামনে এসে দাঁড়িয়েছি, যখন সময় আমাদের এই বলে ডাকছে যে, তোমরা কি আলোকে বেছে নেবে নাকি অন্ধকার। আলো ও অন্ধকার দুটি পথ আছে। তুমি কোন পথ বেছে নেবে?

যুবকদের উদ্দেশ ডা. শফিকুর রহমান বলেন, আমরা যুবকদের বেকার ভাতা দেব না। তাদের হাতে কাজ তুলে দেব, যাতে তারা সম্মানের সঙ্গে বাঁচতে পারে। যুবকরা আমাদের সঙ্গে আছে। তারাই আমাদের অনুপ্রেরণা।

গণভোটের বিষয়ে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদির পক্ষে। আর ‘না’ মানে গোলামির পক্ষে। তাহলে আমরা আজাদি চাই, নাকি গোলামি চাই? ‘হ্যাঁ’ মানে নিপীড়িত, মজলুমের পক্ষে। আর ‘না’ হলো অত্যাচারী, চাঁদাবাজি ও আধিপত্যবাদের বিরুদ্ধে। ঘরে ঘরে আমরা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা করব। ইনশাআল্লাহ, ‘হ্যাঁ’ বিজয়ী হবে।

ঢাকা-৭ আসনে ভোট দিয়ে হাজী মো. এনায়েত উল্লাহকে বিজয়ী করার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, ওল্ড ইজ গোল্ড। সোনা যত পুরাতন হয়, তত খাটি হয়। আমরা পুরান ঢাকাকে আধুনিক বানাবো না, গোল্ড বানাবো। পুরান ঢাকাকে গোল্ড বানাতে আপনারা ভোট দিয়ে এনায়েত উল্লাহকে বিজয়ী করুন।

বক্তব্য শেষে এনায়েত উল্লাহর হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান।

নির্বাচনী আইন অনুযায়ী, গত বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সব দলের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়