শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০২:৫২ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহানবীকে কটূক্তির প্রতিবাদ: ফ্রান্সের ১০ প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছে দেশীয় ‘সাইবার ৭১’

শরীফ শাওন: [৩] বাংলাদেশি হ্যাকার কমিউনিটি সাইবার ৭১ এর ফেসবুক পেজে কয়েকটি লিংক প্রকাশ করে বিষয়টি জানিয়ে দাবি করে, শনিবার মধ্যরাত থেকে এই সাইবার হামলা চালানো হয়। মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদেই এই সাইবার হামলা চালানো হয়।

[৪] পোষ্টে হ্যাক করা ১০টি ওয়েবসাইটের উল্লেখিত ঠিকানায় প্রবেশ করে দেখা যায়, ওয়েবসাইটের মূল কন্টেন্ট নেই। সেখানে লেখা রয়েছে, মহানবী (স.) কে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। ফ্রান্স এই কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত আক্রমণ চলতেই থাকবে। কালের কন্ঠ

[৫] তাদের ফেসবুক পেজে আরও জানানো হয়, যে দেশে আমাদের রাসুল (সা.) কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সেই দেশের ওয়েবসাইটেই বাজছে এখন রাসুলের সম্মানে সঙ্গীত। ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্রমণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কম্পানির ওয়েবসাইটে সাইবার আক্রমণ পরিচালনা করেছে ‘সাইবার ৭১’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়