শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানদের সাক্ষাৎ ◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] রোববার বেলা ১১টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। বাকি ৬ জনের অবস্থাও আশঙ্কাজনক। নিহত সেপাহি নেছা (৬২) মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাজীপুর গ্রামের আবদুস সালামের স্ত্রী। মিঠামইন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] এর আগে শনিবার দুপুরে মিঠামইন উপজেলার কাটখাল গ্রামে রান্না করার সময় গ্যাসের পাইপের লিক থেকে আগুনে একই পরিবারের নয়জন দগ্ধ হন। দগ্ধ সবাইকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ৭ জনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

[৪] স্থানীয়রা জানান, সিলিন্ডার গ্যাসের পাইপের লিক থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় রান্না করার জন্য দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরালে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়