শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ◈ টেস্ট খেল‌তে পা‌কিস্তান দল এখন ঢাকায় ◈ ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা ◈ ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে ◈ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নতুন রেকর্ড গড়ল ◈ ই-ট্রাফিক ব্যবস্থায় নতুন ধাপ: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা ◈ মে‌সির ইন্টার মায়া‌মি ৩ গো‌লে এগি‌য়ে থে‌কেও হে‌রে গে‌লো ◈ গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে বিনিয়োগ ও সংস্কারে এডিবির নতুন উদ্যোগ ◈ শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালো খেলতে পারছেন না বলে ধোনির মনে অনেক কষ্ট

স্পোর্টস ডেস্ক : [২] আইপিএলে ধারাবাহিকতার প্রতিশব্দ বলা হতো চেন্নাই সুপার কিংসকে। সেই দলই এবার উল্টো রথের যাত্রী। ম্যাচের পর ম্যাচ হেরে চলেছে তারা। চেন্নাইয়ের অনেক সাফল্যের নায়ক মহেন্দ্র সিং ধোনি এবার পাচ্ছেন তিক্ত স্বাদ। দলের এই হাল দেখে মনোবেদনায় পুড়ছেন তিনি।

[৩] এবারের আগে আইপিএলে নিজেদের ১০ আসরের ৮ বার ফাইনাল খেলেছে চেন্নাই। শিরোপা জিতেছে ৩ বার, রানার্স আপ ৫ বার। বাকি দুই আসরেও তারা জায়গা পেয়েছিল সেরা চারে। সেই চেন্নাই এবার আছে পয়েন্ট তালিকার তলানিতে।

[৪] গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবারও শুরুটা দারুণ করেছিল চেন্নাই। কিন্তু এরপরই শুরু ব্যর্থতার পালা। ১১ ম্যাচে তাদের জয় এখন মোটে ৩টি।

[৫] এবার টুর্নামেন্টের প্রথম দিনে যে মুম্বাইকে হারিয়েছিল তারা, শুক্রবার সেই দলের কাছেই তারা স্রেফ উড়ে গেছে ১০ উইকেটে। ম্যাচের পর ধোনির কণ্ঠে উঠে এলো মনের যন্ত্রণা।যেটা দেখতে হবে যে কোন ব্যাপারগুলোয় গলদ হচ্ছে। বিশেষ করে এই বছরটি আমাদের পক্ষে নেই। আজকে ৮ উইকেটে হেরেছি বা ১০ উইকেটে, এটার মূল্য আছে সামান্যই। কিন্তু টুর্নামেন্টের এই পর্যায়ে আমরা যেখোনে আছি, সেটিই যন্ত্রণাদায়ক। খুঁজে বের করতে হবে, দ্বিতীয় ম্যাচ থেকেই কোথায় ঝামেলা হলো এবার।

[৬] চেন্নাই দলে বুড়িয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া ক্রিকেটারদের আধিক্য নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। বিশেষজ্ঞদের কারও কারও মতে, দলটি চেন্নাইয়ের কন্ডিশনের কথা ভেবেই গড়া হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতে সেই দল কার্যকর হয়নি। তবে ধোনি ওসব কিছুকে অজুহাত হিসেবে দেখছেন না।- জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়