শিরোনাম
◈ স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল, রাষ্ট্রপতি  ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কূটনীতিতে সমাধান হবে না: আর্মেনিয়া, শান্তি বহু দূর: আজারবাইজান

সিরাজুল ইসলাম: [২] ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে শুক্রবার পৃথক আলোচনা করেন দেশ দুইটির পররাষ্ট্রমন্ত্রী। আলোচনার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। রয়টার্স

[৩] স্থানীয়রা জানায়, নাগরানো-কারাবাখের রাজধানী খ্যাত স্তেপেনকার্ত শহরে শনিবারও গোলা ছুঁড়েছে আজেরিয় সেনারা। এতে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে আজেরিয় সেনা বলছে, ইরান সীমান্তে তারা অনেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। আর্মেনিয়া বলছে, তাদের সেনারা আজেরিয় সেনাদের হটিয়ে দিয়েছে। ডেইলি সাবাহ

[৪] ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। মস্কোর মধ্যস্থতায় এর আগে দুই দফা অস্ত্রবিরতি চুক্তি করে দেশ দুইটি; কিন্তু কয়েক মিনিটের মাথায় তা ভেঙ্গে যায়। এ জন্য একে অপরকে দায়ী করে। বিবিসি

[৫] আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের এ পর্যায়ে কূটনীতিক সমাধান তিনি দেখছেন না। জবাবে আজেরিয় প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, শান্তি বহুদূর। তবে ফ্রান্সের লি ফিগারো সংবাদপত্রকে তিনি বলেন, তারা আলোচনা ও অস্ত্র বিরতিতেও রাজি; কিন্তু আর্মেনিয়া প্রতিনিয়ত হামলা করছে। রয়টার্স

[৬] আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব ম্ন্যাটসাকাইয়্যান বলেন, অস্ত্রবিরতে কাজ চলছে। বেশ অগ্রগতি হয়েছে। ওয়াশিংটনে আলোচনা শুরুর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়্যেব এরদোগান বলেন, ইস্তানবুল ও মস্কো সমস্যা সমাধানে কাজ করছে।

[৭] নাগরনো-কারাবাখ আজারবাইজানের ভূমি। আর্মেনিয়ার সহায়তা ও সমর্থন নিয়ে জাতিগত আর্মেনিয়রা অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে। ১৯৯১-১৯৯৪ সাল পর্যন্ত এ অঞ্চল নিয়ে দেশ দুইটির যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। সিএনএন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়