শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পীরগঞ্জে শারদীয় দূর্গা উৎসবের শুভ উদ্বোধন করলেন স্পীকার

মনিরুল ইসলাম : [২] জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সকলের সহযোগিতায় দেশে আজ সকল ধর্মের মানুষ সুষ্ঠু, সুন্দর, নির্মল ও শান্তিপূর্ন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারছে।

[৩] বৃহস্পতিবার স্পীকার তাঁর নিজ সংসদীয় আসন রংপুর ৬-এ শারদীয় দূর্গা উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। এসময় তিনি পীরগঞ্জে শারদীয় দূর্গা উৎসবের শুভ উদ্বোধন করেন।

[৪] স্পীকার শারদীয় দূর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। শান্তিপূর্ন ও সুশৃঙ্খলভাবে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে সকলকে শারদীয় দূর্গা উৎসব পালন করার পরামর্শ দেন স্পীকার।

[৫] এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্থানীয় নেতৃবৃন্দ ৯২টি পূজা মন্ডপে ৫০০ কেজি চাল স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরামর্শে বিতরণ করা হয়। পরে, ৮জন ভিক্ষুককে পুনর্বাসন ও স্বাবলম্বী করতে গাভী পালনের লক্ষ্যে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।

[৬] উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা রাণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামিম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খলিল, ৯২টি পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়