শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০৩:১২ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপানি কন্যা মাতসুশিমা সুমাইয়া বসুন্ধরা কিংসে খেলবেন

স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন নিয়ে সম্প্রতি মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটনের সঙ্গে দেখা করে গিয়েছিলেন মাতসুশিমা সুমাইয়া। ১৯ বছর বয়সী এই ফুটবলারের মা জাপানিজ। আর বাবা বাংলাদেশি। জাপানে জন্ম নিলেও বেড়ে উঠেছেন এদেশে।

[৩] স্কুল পর্যায়ে নজরকাড়া ফুটবল খেলেই মূলত আলোচনায় এসেছেন। এখন নিজের স্বপ্নটাকে আরও বড় মঞ্চে নিয়ে যেতে চান। নিজেকে প্রমাণের সুযোগটা হয়তো পেয়েই যাচ্ছেন সুমাইয়া। নারী ফুটবল লিগের শক্তিশালী দল বসুন্ধরা কিংস তাদের দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ দিয়েছে সুমাইয়াকে।

[৪] তবে এখনই দলে পাকাপাকি নেওয়ার সিদ্ধান্ত নেয়নি কিংস। অনুশীলনে অন্যদের সঙ্গে খাপ খাওয়াতে পারলেই ক্লাবটি দলে নেবে তাকে। কিংসের টেকিনিক্যাল ডাইরেক্টর বায়েজিদ আলম জোবায়ের নিপু বলেন, ভিডিও দেখে যা বুঝেছি সুমাইয়ার স্কিল খারাপ না। দলীয়ভাবে ও কতটা খাপ খাইয়ে নিতে পারে সেটাই দেখার বিষয়। অনুশীলনে ভালো করলে তাকে দলে নেওয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়