শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীর হাবিবুর রহমান: সত্যের জয় যেখানে অনিবার্য, সেখানে এই মাথা কোথাও নোয়াবার নয়।

পীর হাবিবুর রহমান: জীবনে কারও ক্ষতি করিনি, অসৎ পথেও হাঁটিনি। জীবনের যুদ্ধ অবিরাম করছি। যে কারও বিপদে ছুটে গেছি। আজন্ম মহান সব দার্শনিকদের পাঠ করার চেষ্টা করেছি। কালজয়ী দার্শনিক সক্রেটিসকে সত্য বলার অপরাধে হেমলক পান করিয়ে হত্যা করা হয়েছে। পালাননি। মাথা নত করেননি। সেখানে তাদের ছাত্র হবার যোগ্যতা অর্জন করিনি, লালন করেছি। সেই রায়কে হাজার বছর পর মিথ্যা বলেছে। আমার আদর্শ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই সাহস ও শক্তি। মুক্তিযুদ্ব আমার অহংকার আমার সত্য। কবিগুরুর সত্য যে কঠিন, কঠিনরে ভালোবাসিলাম চিন্তায় লালিত। ফরাসি দার্শনিক ভলতেয়ারের মতপ্রকাশের অমর বানীতে বিশ্বাসী। মত প্রকাশের স্বাধীনতায় কতো নোংরা আক্রমণের শিকার হয়েছি, সংঘবদ্ধ সন্ত্রাসের ত্রাস দেখেছি। কলমকেই তরবারি আর বুকের পাঠাকেই অমিত সাহস জেনেছি। আমি আপস বা মাথা নত করতে আসিনি। রাস্তায় কুত্তার মতোন গুলি খেয়ে মরা মুরগি মিলনের মতোন সমাজবিরোধী অপরাধী, আর তাদের বিজনেস পার্টনার, সমাজের ভাইবোনেরা অস্ত্রের গরম দেখায়। ঘৃর্ণা করুনাও হয় না, নষ্ট সমাজের চিত্র এটা। ছাত্র জীবন থেকেই আমি অস্ত্রবাজির রাজনীতির বিরুদ্ধে। উইনস্টন চার্চিলের যুক্তিনির্ভর চোয়ালের যুদ্ধের পক্ষে। তারপরও সন্তাস নোংরামি বিকৃতি মিথ্যা আক্রমণ।

তবু আমি মাথা নত করবোই না। মানুষ ও দেশের জন্য লিখবো। অশুভ অসৎ শক্তির বিরুদ্বে লিখবো। আমি লড়বো। আমার লড়াই মেধার যুক্তির পেশাদারিত্বের। কারো রক্তচক্ষু ত্রাস বিকৃত কুৎসা আমাকে দমাবে এমন সাহস কার? বেশ্যা ও তার দালাল, ঘুষখোর, দুর্নীতিবাজ, ব্যাংক, শেয়ার লুটেরা, অর্থপাচারকারী, অশুভ রাজনীতি, জঙ্গি, সন্তাস, গ্রেনেড, বোমা সব লিখেছি, লিখবো। বিপদ দেখলেই অনেকে কেটে পড়ে, যাদের দিয়েছি উজাড় করে, দুয়ারে দুয়ারে ঘুরে ঘাড় ধাক্কা খেয়ে আসাদের প্রাপ্য অর্জন আদায় করে দিয়েছি। দেখেছি তাদেরও কী কুৎসিত বিকৃত প্রচারণা, আনন্দ। মানুষ হয়নি বলে করুনাও আসে না। এরা আগাগোড়া মান ইজ্জতহীন লোভী সস্তা সমাজের বাসিন্দা। স্বার্থে আজ এখানে কাল ওখানে গড়াগড়ি খেয়ে মতলব হাসিল করে। সমাজে মানুষের জন্য সাহস করে লেখার লোক কমে গেছে। যে কজন আছি শেষ হলে বোবা সমাজ হবে। তাই আমারও আমার নিজের কাছে কমিটমেন্ট আছে।

একদল নোংরা বিকৃত অসভ্য অসত্য ভিডিও অপপ্রচার করেছিলো, কুকুরের কামড় হাটুর নীচে রেখেই পথ হাঁটছি। একদল সকল ব্যাংক একাউন্ট তলব করিয়ে কী পেলেন তারাই জানেন। আরেকদল গুজব ছড়িয়ে সংঘবদ্ধ সন্ত্রাসের কেয়ামত নামালেন পরিবেশ অশান্ত করে। কী ভয়ংকর। মূর্খরা চিন্তাই করেনি এটা কতো সংঘবদ্ধ। পুলিশের তদন্ত চলছে। ঘটনা হালকা নয়, ভয়ংকর তার আলামত। বিকৃত সস্তা মেধাহীনরা নোংরা অপপ্রচার কতো রকম চালালেন। মজা লুটছেন বাজাইরা সস্তারা। সমাজ দেশ নিয়ে ভাবুন। গুজবের ভয়াবহতা ভাবুন। আমাকে কেউ নোংরা প্রশ্ন অরুচিকর মন্তব্য করবেন না। শফি আহমেদের ওয়ালের গুজব লুফে নেয় চ্যানেল ২৪, আর নান্দনিক নামের অবৈধ অখ্যাত পোর্টাল। পরিণতি কী দেখুন। যাদের কোনো বিপদে পাশে পাইনি, সে সব অসৎদের অতি উৎসাহী হতে দেখেছি।

আমি কোনো সরকারের কাছ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা না নেওয়া সেই মানুষ, আমি কোনো মন্ত্রী সচিবের দুয়ারে ঘুরে না বেড়ানো, সেই মানুষ, যে মানুষের পক্ষে, সত্যের পক্ষেই লিখে যাবে যতোক্ষন শেষ নি:শ্বাস আছে। আমার দল নেই, ক্যাডার, অস্ত্রবাজ নেই, অসংখ্য ভক্ত তারা নিরিহ। কিন্ত তারাই আমার শক্তি। আমার ভেতরের শক্তিই আমার ক্ষমতা, সাহস আমার পথ চলায় অবিচল। একদল সামান্য আত্মগ্লানিতে দগ্ধ বিকৃত নোংরাদের অপপ্রচারে কী এসে যায়। করুণাশ্রিত এদের গুনিনি কখনো। আমি আমার বিবেকের কাছে পরিষ্কার। সত্যের জয় যেখানে অনিবার্য, সেখানে এই মাথা কোথাও নোয়াবার নয়। হে মানুষ তোমাদের প্রতি আমার অগাধ ভালোবাসা,আমার ওপর আস্থা হারিও না। ফেসবুক থেকে

  • সর্বশেষ