শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিকের কাজ নিলেন দীপিকা পাড়ুকোন!

অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের খারগনি জেলার একটি গ্রামে পরিযায়ী শ্রমিকের কাজ নিয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। অবাস্তব লাগছে? কিন্তু 'মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট'‌-এর একটি জব কার্ডে দীপিকার ছবি দেখার পর আপনিও এমনটাই বলবেন। ‌

শুধু দীপিকাই নন, আরও অনেক বলিউড তারকার ছবি দেওয়া ভুয়া কার্ড জমা পড়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সোনু শান্তিলাল, মনোজ দুবেসহ প্রায় ১২ জন গ্রামবাসী। কিন্তু তাদের বক্তব্য, তারা জানেন না এরকম ছবি কীভাবে ছাপানো হয়েছে।

সোনু শান্তিলাল বললেন, আমার স্ত্রীর ছবি সরিয়ে দীপিকার ছপবি বসানো হয়েছে। আমরা একটা দিনও কাজ করেছি বলে দাবি করিনি। এরকম ভুয়া কাজ করতে পারেন একমাত্র পঞ্চায়েতের সভাপতি এবং নিয়োগকর্তার সহকারী।

খারগনি জেলা প‌ঞ্চায়েতের সিইও গৌরব বানাল জানালেন, যারাই এই কাণ্ডে দায়ী, তাদের শাস্তি দেওয়া হবে। ১১ টা জব কার্ড পাওয়া গেছে এরকম। আর গত কয়েকদিনে এই কার্ডের নামে অনেক টাকা তুলে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়