শিরোনাম
◈ নো ওয়ার্ক নো পে: শ্রমিক অসন্তোষ হলে বিনা বেতনে ছুটি, রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর ◈ প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ, তহবিলের উৎস নিয়ে প্রশ্ন ও কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব? ◈ রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চিত করা যাবে না: মির্জা আব্বাস ◈ ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চাই: নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন? ◈ হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী! ◈ গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের নকশায় ২ কোটি ৪৯ লাখ টাকার মোমার আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি স্থপতি ◈ টাকার অবমূল্যায়নে বেড়েছে মূল্যস্ফীতি: গভর্নর ◈ নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ◈ ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিম্বাবুয়েকে অতিরিক্ত কোন টাকা দিবে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : [২] চলতি মাসের শেষ দিকেই পাকিস্তান সফরে যাবে জিম্বাবুয়ে। এই সিরিজে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি লড়াই হবে দুই দলের মধ্যকার। সীমিত ওভারের ক্রিকেট খেলতে জিম্বাবুয়ে দলকে এবার আর জিম্বাবুয়েকে অতিরিক্ত কোনো টাকা দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাড়তি টাকা খরচ করার কোনো পরিকল্পনা বা ইচ্ছে নেই বোর্ডের।

[৩] নিজ দেশে ক্রিকেট ফেরাতে অতিরিক্ত টাকা খরচ করেছিল পাকিস্তান। জিম্বাবুয়ে, উইন্ডিজ, বিশ্ব একাদশকে অতিরিক্ত টাকা দিয়ে সফরের জন্য রাজি করেয়েছিল পিসিবি।

[৪] ২০১৫ সালে জিম্বাবুয়ের প্রতি খেলোয়াড়কে ১২,৫০০ ইউএস ডলার, ২০১৭ সালে বিশ্ব একাদশের প্রতিটি সদস্যকে, ১ লাখ ইউএস ডলার এবং ২০১৮ সালে উইন্ডিজ দলকে আড়াই লাখ ইউএস ডলার অতিরিক্ত দিতে হয়েছিল বোর্ডকে। সেসময় পুরষ্কারের নামে করা এই কাজটিকে সঠিক বলেই মনে করেছে পিসিবি। কারণ, ক্রিকেট ফেরাতে এটির প্রয়োজন ছিল।

[৫] এবার জিম্বাবুয়ের ক্ষেত্রে সেটি হচ্ছে না। এখন সেইসব অর্থ পাকিস্তানের ক্রিকেট উন্নয়ন, নারীদের ক্রিকেটসহ দেশটির ক্রিকেটের পেছনে খরচ করা হবে। স্থানীয় এক গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহি ওয়াসিম খান।

[৬] তিনি বলেন, ‘এসব থেকে সরে এসেছে পিসিবি। আন্তর্জাতিক খেলোয়াড়দের পাকিস্তানে আনতে বিশাল আর্থিক পুরস্কার দেয়ার আর প্রয়োজন নেই। এর চেয়ে পিসিবি এই অর্থ আমাদের নারী ক্রিকেট, ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন, অবকাঠামোগত বিষয়, খেলোয়াড়দের চুক্তি এবং কোচিং প্রোগ্রামসহ অন্যান্য ক্ষেত্রে খরচ করবে।’ -জিও নিউজ

  • সর্বশেষ