শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিমের বিরুদ্ধে পিএসজি জিতলো ৪-০ গোলে

স্পোর্টস ডেস্ক : [২] শুরুতেই পিএসজির রাফিনিয়াকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নিমের ডিফেন্ডার লোইক। ফলে দশজনের দলে পরিণত হওয়া নিমকে একের পর এক আক্রমণে ম্যাচ জুড়ে কোণঠাসা করে রাখে পিএসজি। তবে অসাধারণ সব সেভে অনেকটা সময় উত্তেজনা জিইয়ে রাখেন গোলরক্ষক বাতিস্ত রেনেত।

[৩] শেষ পর্যন্ত অবশ্য লিগ চ্যাম্পিয়নদের বড় জয় আটকাতে পারেনি তারা। কিলিয়ান এমবাপের জোড়া গোলে নিমকে উড়িয়ে দিয়েছে কোচ টমাস টুখেলের দল।

[৪] প্রতিপক্ষের মাঠে লিগ ওয়ানে শুক্রবার রাতে ৪-০ গোলে জিতেছে পিএসজি। তাদের অন্য দুটি গোল করেন আলেস্সান্দ্রো ফ্লোরেন্সি ও পাবলো সারাবিয়া। জাতীয় দলের ব্যস্ততা শেষের তিন দিন বাদেই এই ম্যাচ, সামনে আছে চ্যাম্পিয়ন্স লিগ ও ঘরোয়া লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের ঠাসা সূচি। তাই নেইমার, আনহেল দি মারিয়াসহ নিয়মিত একাদশের বেশ কয়েকজন ছাড়াই একাদশ সাজান পিএসজি কোচ টুখেল। কম শক্তির দল নিয়েও অবশ্য জয় নিয়ে তেমন একটা ভাবতে হয়নি তাদের।

[৫] ম্যাচের শুরুটা দু’দলের কারোরই ভালো হয়নি। নবম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন পিএসজির মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। পরের মিনিটে রাফিনিয়াকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নিমের ডিফেন্ডার লোইক। সাত ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়