শিরোনাম
◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিত্রা নদী থেকে হোমিও ডাক্তারের মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদী থেকে খাইরুল ইসলাম (৪৫) নামে এক হোমিও ডাক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খাইরুল ইসলাম যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বীরনারায়ণপুর গ্রামের মৃত আহম্মদ আলী মেম্বারের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার খাজুরা বাজার সংলগ্ন ব্রীজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, এক পথচারী সন্ধ্যা ৬টার দিকে নদীর পাড়ে মরদেহটি ভাসতে দেখেন। এ সময় তিনি বিষয়টি বাজারের ব্রীজঘাট সংলগ্ন ব্যবসায়ীদের জানালে তারা পুলিশকে খবর দেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
খাইরুল ইসলামের ছেলে রায়হান হোসেন জানান, তার বাবা পেশায় একজন গ্রাম্য হোমিও ডাক্তার। কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকালে তার বাবা বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জুম্মান খান জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়