শিরোনাম
◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

সাইফুল সানি: [২] টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নাসির উদ্দিন (১৫) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অষ্টোবর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৩] নিহত নাসির উপজেলার প্রতিমা বংকী গ্রামের সাদেক আলীর ছেলে এবং সরকারি পিএম পাইলট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

[৪] স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নাসির তার এপাচি মোটরসাইকেল নিয়ে সখীপুর থেকে বাড়ি যাচ্ছিল। ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী এলাকায় মুরগি বহনকারী ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে তার সংঘর্ষ হয়।

[৫] গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই রাতেই তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দুপুর ১২টার দিকে সে মারা যায়।

[৬] স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন নাসিরের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ছেলেটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়