শিরোনাম
◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১২:৪০ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে বেশি দামে আলু বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

জামাল হোসেন: [২] সরকার নির্ধারিত দাম ৩০ টাকার চেয়ে ১৫ টাকা বেশি দামে ৪৫ টাকা কেজিতে আলু বিক্রির দায়ে চুয়াডাঙ্গা জীবননগর বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

[৩] বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় জীবননগর শহরের কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়।

[৪] ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলুর দাম বেশি নেয়ায় জীবননগর শহরের কাঁচা বাজারে অভিযান পরিচালনা করে মনির হোসেন কে ১০০০ হাজার ও আলিম হোসেন কে ৩০০ টাকা নগদ অর্থদণ্ড করা হয়েছে।

[৬] একই সঙ্গে বাজারের আলুর মুল্য ৩০ টাতা কেজি নির্ধারণ করেন। সেই সাথে বাজারের ব্যাবসায়ীকে প্রতিষ্ঠানে প্রতিটি দ্রব্যের বিক্রয়মূল্য প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়