শিরোনাম
◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৪:৪০ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবাইয়ে সৌরভ গাঙ্গুলির সঙ্গে খাওয়া-দাওয়া আর আড্ডায় অভিনেতা দেব

স্পোর্টস ডেস্ক : [২] সংযুক্ত আরব আমিরাতে চলছে আইপিএল। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এখন রয়েছেন আমিরাতেই।

[৩] মরু শহরে মহারাজের সঙ্গে দেখা হয়ে গেল আর কলকাতার বাংলা ছবির এক মহাতারকার। দুবাইতে এক ফ্রেমে দুই বাঙালি তারকা- বিসিসিআই প্রেসিডেন্ট তথা সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং টলিউডের সুপারস্টার তথা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। সঙ্গে অবশ্যই ছিলেন দেবের বান্ধবী রুকমিণীও। জমিয়ে হল দুপুরের খাওয়া-দাওয়া। আর দেদার আড্ডা।

[৪] বিদেশের মাটিতে চেনা মানুষের সঙ্গে দেখা হওয়ার অনুভূতিটা একেবারে অন্যরকম আর সেটাই দেবের টুইটে ফুটে উঠেছে। তিনি লিখেছেন, দারুন সময় কাটল। দাদার সঙ্গে দেখা সব সময় স্পেশাল। মনে হচ্ছে বাড়ি থেকে দূরে আরও একটা বাড়িতে রয়েছি। যদিও দেবের এই পোস্ট দেখে ভক্তরা ইতিমধ্যেই দাদাকে (সৌরভ গাঙ্গুলি) প্রশ্ন করেছেন আইপিএলের ম্যাচ দেখতে কি যাবেন দেব-রুকমিনি ? - জি নিউজ

  • সর্বশেষ