শিরোনাম
◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বৃহস্পতিবার

কূটনৈতিক প্রতিবেদক: [২] বুধবার সন্ধ্যায় ঢাকায় আসেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে রাতে
দ্বিপক্ষীয় বৈঠক করেন। রাজধানীর একটি অভিজাত হোটেলে তার সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার দুপুর ১২টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকা সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী।

[৪] সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৃথক বৈঠক হবে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর। ওই বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

[৫] মূলত মার্কিন উদ্যোগ ‘ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি’ ও রিজিওনাল প্ল্যাটফর্মের বাইরে বাংলাদেশের সঙ্গে সরাসরি অংশিদারিত্বমূলক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতেই বিগানের এই সফর।

[৬] বিগানের ঢাকার এনগেজমেন্টের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত অবাধ, মুক্ত, সমন্বিত, শান্তিপূর্ণ এবং নিরাপদ ইন্দো-প্যাসিফিক রিজিওন প্রতিষ্ঠার যে প্রয়াস, যা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কমন ভিশন, তা এগিয়ে নেয়ার বিষয়ে বিস্তৃত আলোচনা হবে।

[৭] হাই প্রোফাইল বৈঠকে কোভিড-১৯ মোকাবেলায় উভয় দেশ কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে এবং রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের নানা দিক ও চ্যালেঞ্জ প্রশ্নে পারস্পরিক সহযোগিতা কতটা বাড়ানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

[৮] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিগানের কাছে অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ ও ভিসা সংক্রান্ত বিষয়েও সহায়তা চাইবে বাংলাদেশ।

[৯] স্টেট ডিপার্টমেন্টের দ্বিতীয় সর্বোচ্চ পদধারীর এটাই প্রথম বাংলাদেশ সফর। যিনি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন। সফর শেষে ১৬ অক্টোবর বাংলাদেশ ছেড়ে যাবেন স্টিফেন বিগান। সম্পাদনা : রায়হান রাজীব

 

 

 

  • সর্বশেষ