শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খন্দকার দেলোয়ার জালালী জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি পদোন্নতি পেয়েছেন

শাহীন খন্দকার : [২] ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীকে প্রেস সেক্রেটারি-২ হিসেবে পদোন্নতি দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি।

[৩] জাতীয় পার্টি চেয়ারম্যান বুধবার (১৪অক্টোবর) জালালীর পদোন্নতি পত্রে স্বাক্ষর করেছেন। ইতোমধ্যেই এই আদেশ কার্যকর হয়েছে।

[৪] জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন খন্দকার দেলোয়ার জালালী । মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরে “রক্তাক্ত রাখাইন” নামে একটি বই লিখেছেন তিনি।

[৫] ২০১৯ সালের অমর একুশে গ্রন্থমেলায় রক্তাক্ত রাখাইন প্রকাশিত হয়েছে। ইতোপূর্বে এসএ টেলিভিশন সহ কয়েকটি ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মাধ্যমে কাজ করেছেন তিনি।

[৬] পটুয়াখালী শহরের কালিকাপুর এলাকার বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত খন্দকার জালাল উদ্দিন-এর ৯ সন্তানের মধ্যে দেলোয়ার জালালী অষ্টম। সুনীল শুভরায় জাতীয় পার্টি চেয়ারম্যান-এর প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি।

  • সর্বশেষ