শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৪:০০ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘ মানবাধিকার পরিষদে আসন পেল না সৌদি আরব

রাশিদুল ইসলাম : [১] মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের আসন দেয়া হয় নি। সৌদি আরব মারাত্মক রকমের মানবাধিকার লঙ্ঘন করে- এমন অভিযোগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সৌদি আরবকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের আসন না দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানোর পর সৌদি আরবের আবেদন প্রত্যাখ্যান করা হলো। ফারস নিউজ

[২] গত বৃহস্পতিবার নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি সৌদি আরবের বিরুদ্ধে ভোট দেয়ার আহ্বান জানিয়েছিল। হিউম্যান রাইটস ওয়াচ বলেছিল, সৌদি আরবের পক্ষ থেকে ব্যাপকভাবে মানবাধিকার লংঘন করা হয় এবং মানবাধিকার কর্মী ও দেশটির রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে মারাত্মক দমন পীড়ন চালানো হয়।

[৩] সৗদি আরবকে হিউম্যান রাইটস ওয়াচ সিরিয়াল মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে অভিহিত করেছে। সৌদি আরবের বিরুদ্ধে এ সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌদি আরব জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেয়া তহবিল প্রত্যাহারের হুমকি দিয়েছে।

[৪] ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে এবং তাতে এ পর্যন্ত ৭,২০০ শিশু নিহত কিংবা আহত হয়েছে। এই প্রসঙ্গটি উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচের জাতিসংঘ বিষয়ক পরিচালক লুইস চার্বোনিউ বলেছেন, শিশু হত্যাকারীরা মানবাধিকার পরিষদের সদস্য হতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়