শিরোনাম
◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তির খবর, বাড়ল অর্থ উত্তোলনের সীমা ◈ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ◈ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য, বাড়ছে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা ◈ হবিগঞ্জ উত্তেজনা: ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির অভিযোগ ◈ জুলাইয়ের ২৮ দিনেই দেশে এলো ২৬২ কোটি ডলারের রেমিট্যান্স ◈ সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর নির্দেশ স্থগিত করল আপিল বিভাগ ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা ◈ ‘বেস্ট ফ্রেন্ড’ বোনকে হারানো তাহসিনের জীবনে আশার আলো, প্রধানমন্ত্রীর সঙ্গে হৃদয়ছোঁয়া সাক্ষাৎ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক মন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেন এমপির নামে ফেইসবুকে কুরুচীপূর্ণ মন্তব্য; থানায় জিডি

মিরসরাই প্রতিনিধি: সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামে সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে কুরুচীপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে আলম জাহাঙ্গীর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় সোমবার (১২ অক্টোবর) রাতে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৫৭৪) করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. মেজবাউল করিম সোহেল।

সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়, সম্প্রতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এম.পি করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাঁর রোগ মুক্তি এবং শারিরীক সুস্থতা ও দোয়া কামনায় একটি ফেইসবুক স্ট্যাটাস পোস্ট করেন ‘ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এম.পি’- পেইজের এডমিন আকাশ রহমান। উক্ত পোস্টে আলম জাহাঙ্গীর ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এম.পি’কে নিয়ে অশ্লীল ভাষায় একটি মন্তব্য করেন।

মো. মেজবাউল করিম সোহেল বলেন, আলম জাহাঙ্গীরের মন্তব্যটি কুরুচিপূর্ণ, মানহানিকর ও অশালীন সামাজিক ন্যায় নীতির বিরুদ্ধ যাহার মাধ্যমে আমার নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি সামাজিক ও পারিবারিক ভাবে সুনামক্ষুন্ন হয়। উল্লেখিত বিষয়ে খোঁজ খবর নিয়ে অভিযুক্তের প্রস্তাবিত তথ্যাদির সংগ্রহের চেষ্ঠা করছি। তাই মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। পরবর্তীতে বিস্তারিত তথ্য ফেলে অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা করবো।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, অভিযুক্ত আলম জাহাঙ্গীর এর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়