শিরোনাম
◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের ◈ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদে‌শির মৃত্যু

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব ব্যাংক প্রবৃদ্ধি প্রক্ষপণের নামে হতাশার চিত্র আঁকছে : আতিউর রহমান

মো. আখতারুজ্জামান : [২] বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, করোনা মহামারি থেকে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় নানা বাধা পেরিয়ে বাংলাদেশের অর্থনীতি ভালোভাবে এগিয়ে যাচ্ছে। বিশ্ব ব্যাংক প্রবৃদ্ধি প্রক্ষপণের নামে যে হতাশার চিত্র আঁকছে বাংলাদেশের অর্থনীতি তা থেকে অনেক অনেক দূরে অবস্থান করছে।

[৩] সোমবার মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

[৪] আতিউর রহমান বলেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে সময়মতো কুশলি প্রণোদনা কর্মসূচি ঘোষণা করে প্রধানমন্ত্রী আমাদের অর্থনীতিকে পুনরুদ্ধারের সঠিক পথে পরিচালিত করার সুযোগ করে দিয়েছেন। চাঙ্গা কৃষি, প্রবাস আয় এবং রেজিলিয়েন্ট পোষাক শিল্প আমাদের অর্থনীতির ঘুরে দাঁড়াবার পথকে প্রশস্ত করেছে।

[৫] তিনি বলেন, পুনরুদ্ধারের এ ধারাকে আরও বেগবান করেছে মোবাইল ও এজেন্ট ব্যাংকিংসহ ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি। আগামী দিনে আমাদের অর্থনীতিকে আরও সবুজ এবং অংশগ্রহনমূলক করে যেতে হবে। কৃষি ও ক্ষুদে খাতের জন্য দেয়া প্রণোদনার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। প্রবসীদের কল্যণে আরও যত্নবান হতে হবে। সমাজ ও অর্থনীতিতে ভরসার পরিবেশ বজায় রাখা গেলে নিশ্চয় বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার আরও গতিময় হবে।

[৬] এই অর্থনীতিবিদ বলেন, সমাজে শান্তি বিরাজ করলে ব্যবসা-বানিজ্যে আস্থার পরিবেশ বজায় থাকে। উদ্যোক্তা, কর্মী এবং সাপ্লাই চেইনের সাথে জড়িত সকল অংশীজনের নিরাপত্তা বজায় থাকে। তাই অর্থনীতির সাথে সমাজের নিরাপত্তার একটি গভীর সম্পর্ক রয়েছে। বিশেষ করে চলমান করোনাকালে এই সম্পর্কের বিষয়টি বাড়তি গুরুত্ব দাবি করছে। আর সেজন্যেই গতিময় অর্থনীতির ধারা বজায় রাখতে পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা রাখার সুযোগ রয়েছে। চারদিকে সমাজে অনাচার বেড়ে গেছে। ভুক্তভোগীদের মানসিক স্বাস্থ্যও আজ অনেকটাই বিপন্ন। তাই পুলিশের কাছে এখন সমাজের প্রত্যাশাও বেড়ে গেছে। এমন সংকট কালে তাদের মানুষের বন্ধু হিসেবে দাঁড়াতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়