শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও)

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৩:২১ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জয়পুরহাটে এক গৃহবধূর অশ্লীল দৃশ্য ধারণ; যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: [২] জয়পুরহাট পৌর শহরের সবুজ নগর এলাকার এক গৃহবধূর অশ্লীল দৃশ্য ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
[৩] মামলা দায়েরের পর রাতেই অভিযুক্ত সোহেল রানাকে শহরের আমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সোহেল রানা পৌর এলাকার পাঁচুরচক সোনারপাড়া মহল্লার আবেদ আলীর ছেলে।

[৪] জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, এক গৃবধূ নিজ বাড়িতে বাথরুমে গোসল করছিলেন। এ সময় গ্রেপ্তারকৃত সোহেল রানা বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে মোবাইল ফোনে অশ্লীল দৃশ্য ভিডিও ধারণ করে।

[৫] সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেন সোহেল রানা। পরে গৃহবধূর তার স্বামীকে বিষয়টি জানালে স্বামী বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়