শিরোনাম
◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৪:২০ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাপ্তাইয়ে জেএসএসের কালেক্টরকে গুলি করে হত্যা

মহসীন কবির : [২] রাঙামাটির কাপ্তাই উপজেলায় সন্তু গ্রুপের নেতৃত্বাধীন পিসিজেএসএসের কালেক্টর বসন্ত তঞ্চঙ্গ্যা ওরফে দুর্জয় তঞ্চঙ্গ্যাকে (৩৫) গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসী। ডিবিসি টিভি ও বাংলানিউজ

[৩] রবিবার (১১ই অক্টোবর) সকালে জেলার খাতপাই উপজেলার রাইখালী ইউনিয়নের কাড়িগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে যৌথবাহিনীর সদস্যরা এলাকায় নিরাপত্তা জোড়দার করেছে।

[৪] পুলিশ জানায়, রাইখালীর বাড়ি থেকে মোটর সাইকেলযোগে খাড়িগড় পাড়া বাজারে যায় বসন্ত তনচংগ্যা। এসময় আগে থেকে পাহাড়ি সড়কে ওঁৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। বসন্তের মাথায় গুলি লাগার সাথে সাথে চলন্ত মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে সে।

[৫] এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। বসন্ত তনচংগ্যা জেএসএস কর্মী বলে জানা গেছে। তবে কে বা কারা কি কারনে এ ঘটনা ঘটিয়েছে তা জানা প্রাথমিকভাবে জানা যায়নি।

[৬] রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‌'নিহত বসন্ত তনচংগ্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়