শিরোনাম
◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড ◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত ◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের ◈ বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসায় উদ্যোগী সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ কোথায়, কীভাবে ও কেন অপ্রতীমকে হত্যা করা হলো, জানাল পুলিশ

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরের সালনায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি আরিফকে গ্রেপ্তার

মিলটন খন্দকার: [২] গাজীপুর মানগরের সালনা এলাকায় এক কিশোরীকে (১৪) দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

[৩] শুক্রবার দিবগত রাত আড়াইটার দিকে মেট্রোপলিটন বাসন থানার তেলিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃত আরিফ ওরফে সবুজ (২৮) শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বরুড়াজানি গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। সে নগরীর বাসন থানার টেকনগপাড়া এলাকায় বাসাভাড়া থেকে গ্যারেজ মিস্ত্রীর কাজ করতো।

[৫] র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, গত ১ অক্টোবর রাত ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের সালনার স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণীর কিশোরী ছাত্রীকে বাসায় ফেরার পথে অপহরণ করে আরিফসহ তার বন্ধুরা। পরে আরিফের বন্ধু রাসেলের সালনাস্থ ভাড়া বাসায় সারা রাত ভিকটিমের হাত, পা, মুখ বেঁধে তিন জনে পালাক্রমে গণধর্ষণ করে ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভোর রাতে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে হাত, পা, রশি দিয়ে বেঁধে মুখে কসটেপ এবং গলায় ওড়না পেচিয়ে বক্স খাটের ভেতর আটকে রেখে ধর্ষণকারীরা পালিয়ে যায়।

[৬] এসময় ভুক্তভোগীর গোঙ্গানীর শব্দে পাশের বাসার ভাড়াটিয়ারা এগিয়ে এসে দেখে পরিবারকে সংবাদ দিলে ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে এলাকাবাসীর সহায়তায় ভিকটিমকে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গাজীপুর মেট্রো সদর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।

[৭] পরে গত শুক্রবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আরিফ ওরফে সবুজকে গ্রেপ্তার করা হয়।

[৮] গ্রেপ্তারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারর চেষ্টায় অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে র‌্যাব। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ