শিরোনাম
◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে বিবস্ত্র করে গৃহবধূ নির্যাতন: ১০ আসামি গ্রেফতার

মহসীন কবির : [২] নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলায় মাঈন উদ্দিন শাহেদ নামে আরও একজন গ্রেফতার এ নিয়ে ১০ অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। এর আগে, বুধবার (৭ অক্টোবর) এ ঘটনায় গ্রেফতারকৃত আরও তিন আসামিকে বিভিন্ন মেয়াদের রিমান্ড দিয়েছেন আদালত। নির্যাতিতা ওই গৃহবধূর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন আদালত। সময় ও ডিবিসি টিভি

[৩] ৩নং আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক শুনানি শেষে দুটি পৃথক মামলায় সাজুর তিন দিন করে ছয়দিন এবং পর্নোগ্রাফি মামলায় রাসেল ও সোহাগের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে ঘটনায় গ্রেফতারকৃত সাত আসামিকে রিমান্ডে আনা হয়।

[৪] তিনি আরও বলেন, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেলোয়ার হোসেন দেলু ও আবুল কালামের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বিকেলে নির্যাতিতাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ হাকিম নবনীতা গুহর আদালতে হাজির করা হয়। জ্যেষ্ঠ হাকিম ২২ ধারায় ওই নারীর জবানবন্দি রেকর্ড করেন।

[৫] প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর তার সাবেক স্বামী গৃহবধূর সঙ্গে দেখা করতে আসেন। এ সময় অপরিচিত লোক দাবি করে তাকে বেঁধে ফেলে স্থানীয় ওই বখাটেরা। পরে ঘরের ভেতর ঢুকে ওই গৃহবধূকে বিবস্ত্র করে চালায় অমানুষিক নির্যাতন। সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়া হয় সামাজিক মাধ্যমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়