শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর বিরুদ্ধে শুরু হচ্ছে ধর্ষণের শুনানি

ডেস্ক রিপোর্ট: ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে অভিযোগ, তিনি লাস ভেগাসের একটি হোটেলে এক নারীকে ধর্ষণ করেছেন।

১০ বছর আগের ঘটনাটি আবারও আলোচনায়। ওই ঘটনা এর আগেও বেশ কয়েকবার আলোচনায় এসেছিল। ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে এ নিয়ে ধর্ষণ মামলাও দায়ের হয়েছিল। শুনানিও অনুষ্ঠিত হয়েছিল।

এবার যুক্তরাষ্ট্রে রোনালদোর বিরুদ্ধে সেই র্ধষণ মামলার শুনানি শুরু হতে যাচ্ছে। নেভাদায় ফেডারেল জজের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই শুনানির। রোনালদোকেও হয়তো উপস্থিত থাকতে হবে সেই শুনানিতে।

তবে এখনও শুনানির নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। যদিও ইউএস ডিস্ট্রিক্ট জজ জেনিফার ডোরসি বলেছেন, তিনি দুই পক্ষের আর্গুমেন্ট শুনবেন এবং সিদ্ধান্ত নেবেন ক্যাথেরিন মায়োরগা (ধর্ষণের অভিযোগ তোলা নারী) ২০১০ সালে টাকার বিনিময়ে চুক্তিতে যৌন সম্পর্ক করার জন্য মানসিকভাবে ফিট ছিলেন কি না।

লাস ভেগাসের হোটেলে রোনালদোর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের বিনিময়ে সেই নারীকে (ক্যাথেরিন মায়োরগা) এক প্রতিনিধির মাধ্যমে ৩ লাখ ৭৫ হাজার ডলার প্রদান করেছিলেন রোনালদো।

রোনালদোর অ্যাটর্নি পিটার ক্রিশ্চিয়ানসেন এ বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হলে কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি মায়োরগার আইনজীবী প্যনেলের প্রধান লেসলি মার্ক স্টোভালও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি ইমেইল, ফোন কিংবা মেসেজের কোনো উত্তর দেননি।

পূর্বপশ্চিমবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়