শিরোনাম
◈ শ্রমিক অসন্তোষে জরুরি তৎপরতা, মন্ত্রীদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী; আমিরাত সফর বাতিল শ্রমমন্ত্রীর ◈ সুইজারল্যান্ডে রাইন নদীতে মিলল খণ্ডিত মরদেহ, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার ◈ শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১১ নেতাকর্মী আটক ◈ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মাঝেই গাজীপুরে কারখানার ঝুট গুদামে আগুন, যানজটে বিপাকে ফায়ার সার্ভিস ◈ তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বান্ধবী দিশা গ্রেফতার, দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ ◈ আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর ◈ মিরপুরে মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন ◈ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের যে ৪ কঠিন শর্তে সরকারের সম্মতি ◈ পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত, চালকের পরিচয় নিয়ে ধোঁয়াশা ◈ ৩৪০ বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নারায়ণগঞ্জে শিশু অপহরণ-হত্যায় একজনের ফাঁসি

মনজুর অনিক: [২] নারায়ণগঞ্জে শিশু আকিব অপহরণ ও মুক্তিপন না পেয়ে হত্যা শেষে লাশ গুম করার অপরাধে রতন নামে এক অপহরণকারীকে পৃথক ধারায় যাবজ্জীবন, অর্থদণ্ডসহ মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

[৩] বুধবার বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাস্মদ শাহিন উদ্দিন এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামি রতন কুমিল্লা জেলার মেঘনা থানার মির্জাগঞ্জ গ্রামের মৃত.জয় মিয়ার ছেলে। সে নারায়ণগঞ্জ বন্দর স্পাহানী এলাকায় রাজ্জাক মিয়ার বাড়িতে ভাড়ায় থেকে এ অপহরণ ও হত্যার ঘটনা ঘটায়। ঘটনার পর থেকেই সে র‌্যাবের হাতে আটক হয়ে কারাগারে বন্দি রয়েছে।

[৪] আদালতের পিপি এ্যাড.রকিব এর সত্যাতা নিশ্চিত করে বলেন, ২০১৫ সালের ২৩ নভেম্বর বিকেলে বন্দর একরামপুর এলাকার জামাল উদ্দিনের শিশু সন্তান আকিব (৫) বাড়ির সামনে খেলাধুলা করছিলো।

[৫] এসময় রতন কৌশলে আকিবকে অপহরণ করে নিয়ে যায়। পরে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপন দাবি করে অপরহণকারী রতন। দাবিকৃত টাকা না পেয়ে জবাই করে আকিবকে হত্যা শেষে বন্দর জাকির শাহের মাজারের পিছনে একটি ডোবায় লাশ গুম করে রাখে। ঘটনার ৪ দিন পর র‌্যাব-১১ এর সদস্যরা রতনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে লাশ দেখিয়ে দেয়। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে রতন।

[৬] পিপি আরো জানান, আদালত অপহরণের একটি ধারায় যাবজ্জীবন, মুক্তিপণ দাবির ধারায় মৃত্যুদণ্ড ও আকিবকে হত্যা আরেকটি ধারায় আরেকবার মৃত্যুদণ্ড দিয়েছে রতনকে এবং এক লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে বাদীকে দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। রায়ে আকিবের বাবা জামাল সন্তুষ্ট প্রকাশ করে উচ্চ আদালতে রায়টি বহাল রাখার দাবি জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ