শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্লো ওভার রেটের কারণে রাজস্থানের অধিনায়কে ১২ লাখ রুপি জরিমানা

স্পোর্টস ডেস্ক: [২] মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫৭ রানের বড় ব্যবধানে হার দেখে রাজস্থান রয়্যালস। ম্যাচটিতে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন রাজস্থান অধিনায়ক স্টিভেন স্মিথ। এবার আরও খারাপ খবর হয়ে এই অধিনায়কের সামনে এসেছে বড় অঙ্কের জরিমানা। - ক্রিকইনফো

[৩] স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হলো রাজস্থানের এই অজি ক্রিকেটারকে। এবারের আসরে প্রথমবারের মতো স্লো ওভার রেটের কারণে শাস্তি পেতে হলো রাজস্থান ও স্মিথকে।

[৪] স্মিথের জরিমানার পরিমাণ জানিয়ে আইপিএল কমিটি থেকে একটি বিবৃতি দেওয়া হয়। যেখানে বলা হয়, এবারের আইপিএলে প্রথমবারের মতো স্মিথ এবং তার দল আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন। স্লো ওভার রেটের কারণে তাই স্মিথকে ১২ লাখ রুপি জরিমানা করা হলো।

[৫] নিজেদের শেষ ম্যাচে মুম্বাইয়ের ১৯৩ রানের জবাবে ১৩৬ রানে থামে রাজস্থান ইনিংস। এই হারে পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে রাজস্থান শিবির পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে। আগামী ৯ অক্টোবর নিজেদের পরের ম্যাচে দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে খেলতে নামবে স্মিথ বাহিনী। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়