শিরোনাম
◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত

গোলাম সারোয়ার: [২] “শিশুর সাথে শিশুর তরে , বিশ্ব গড়ি নতুন করে” এই প্রাতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। সেই সাথে শুরু হয়েছে শিশু সপ্তাহ। আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী ও বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ।

[৪] উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার তাছলিমা আক্তার ও প্রাক্তন প্রাইমারি শিক্ষক মনির হোসেন প্রমুখ।

[৫] এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, যুব উন্নয়ন অফিসার রফিকুল ইসলাম মিজি, সমাজ সেবা অফিসার মো. রাফি উদ্দিন, সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার, পরিসংখ্যান অফিসার মঞ্জু, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সানজিদা আক্তার, তথ্যসেবা অফিসার শারমিন আক্তার, সহকারি মৎস্য অফিসার মোঃ সাইদুর রহমান ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী বায়েজিদ মাহমুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

[৬] আলোচনা সভায় শিশুদের সুরক্ষা, বিকাশ ও পরিচর্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি আশুগঞ্জের চাতাল শিশুদের জন্য আরেকটি প্রাক-প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ