শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিডের তীব্রতা কমাতে পারে ভিটামিন ডি

ডেস্ক রিপোর্ট: [২] পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি আছে যাদের শরীরে, তাদের করোনাভাইরাসে প্রাণনাশের ঝুঁকি কম থাকে বলে নতুন একটি গবেষণায় উঠে এসেছে।

[৩] প্লাস ওয়ান জার্নালে প্রকাশিত গবেষণাটি করোনাভাইরাসের মৃত্যুহার হ্রাসের ক্ষেত্রে মূল্যবান সূত্র হতে পারে। যদি আরো গবেষণা এ ফলাফলকে সমর্থন করে, তবে ভিটামিন ডি সাপ্লিমেন্টগুলো গুরুতর কভিড-১৯-এর ঝুঁকি কমাতে কার্যকরী উপায় হিসেবে ব্যবহূত হতে পারে।

[৪] নতুন গবেষণাটিতে কোভিড-১৯-এর চিকিৎসা হিসেবে বিশ্লেষণের পরিবর্তে গবেষকরা রোগের তীব্রতার ওপর ভিটামিন ডি স্তরের প্রভাবগুলো দেখেছেন। তারা ইরানের তেহরানে সিনা হাসপাতালে ভর্তি ৬১১ জন  কোভিড রোগীর তথ্য বিশ্লেষণ করেছেন।

[৫] ১ মের আগে ভর্তি হওয়া ২০ থেকে ৯০ বছর বয়সী এ অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৫৮ দশমিক ৭ বছর এবং তাদের মধ্যে ৩৭ দশমিক ৪ শতাশ রোগীই ছিল ৬৫ বছরের বেশি বয়সী। গবেষকরা রোগীদের দুটি দলে বিভক্ত করেন যাদের পর্যাপ্ত পরিমাণ হিসেবে বিবেচিত ভিটামিন ডি-এর মাত্রা প্রতি মিলিলিটারে কমপক্ষে ৩০ ন্যানোগ্রাম রয়েছে এবং যাদের এর থেকে কম রয়েছে।

[৬] গবেষকরা করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে ভিটামিন ডি-এর মাত্রা ক্রস-চেক করে দেখতে পেলেন, যাদের ভিটামিন ডি-এর মাত্রা ৩০ ন্যানোগ্রামের বেশি ছিল, তাদের অসুস্থতা কম। এছাড়া পর্যাপ্ত ভিটামিন ডি থাকা রোগীদের রক্তে লিম্ফোসাইটের উচ্চ পরিমাণ এবং সি-রিঅ্যাক্টিভ প্রোটিনের নিম্ন স্তর ছিল। এগুলো ইতিবাচক প্রতিরোধ ব্যবস্থা নির্দেশ করে।

[৭] গবেষকদের অনুমান, এটা সাইটোকাইন ঝড়ের সম্ভাবনা কমিয়ে দিয়েছে, যা কভিড রোগীদের তীব্র শ্বাসকষ্টের উপসর্গের কারণ হতে পারে এবং মৃত্যু ডেকে আনতে পারে। তবে গবেষণাটির বেশকিছু সীমাবদ্ধতার কারণে গবেষকরা এটা নিয়ে বৃহৎ আকারে অধ্যয়ন ও র্যানডম ক্লিনিক্যাল ট্রায়ালের আহ্বান জানিয়েছেন। বণিকবার্তা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়