শিরোনাম
◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইমরুল ও আতাউর বাফুফের সহ-সভাপতি পদে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নতুন দুই মুখ।

[৩] বিগ বাজেটের ক্লাব বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান এবং আরামবাগ ক্লাব থেকে কাউন্সিলরশিপ পাওয়া আতাউর রহমান ভূঁইয়া মানিক সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া চতুর্থবারের মতো সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী নাবিল আহমেদ।

[৪] চতুর্থ সহ-সভাপতি নির্বাচনে ছিল চরম নাটকীয়তা। স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেহ মহী সমান ৬৫টি করে ভোট পেয়েছেন। এই দুই প্রার্থীর মধ্যে ৩১ অক্টোবর আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজয়ী বাফুফের কার্যনির্বাহী পদে যুক্ত হবেন।

[৫] অনেকটা চমক দিয়েই বাফুফের নির্বাচনে নাম লেখান বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান। সংগঠক হিসেবে বিগত কয়েক বছর
ধরেই দারুণ পরিচিতি পেয়ে আসছেন ইমরুল হাসান। এবার সারাদেশের কাউন্সিলররা তার ওপর রাখলেন আস্থা। সহ-সভাপতি পদে সবচেয়ে বেশি ৮৯ ভোট পেয়ে আগামী চার বছরের জন্য ফুটবলকে সেবা দেওয়ার সুযোগ পেয়েছেন ইমরুল হাসান।

[৬] দ্বিতীয় সর্বোচ্চ ৮১ ভোট পেয়েছেন কাজী নাবিল আহমেদ। আরেক সহ-সভাপতি নির্বাচিত হওয়া আতাউর রহমান ভূঁইয়া মানিক পেয়েছেন ৭৫ ভোট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়