শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাপ্রধানসহ মিয়ানমার সফরে যাচ্ছেন হর্ষ বর্ধন শ্রিংলা

ডেস্ক রিপোর্ট: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে দু’দিনের সফরে আগামী সোমবার (৪ অক্টোবর) মিয়ানমার যাচ্ছেন।

শনিবার (৩ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ ও ৫ অক্টোবর দু’দিনের সফরে মিয়ানমার যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। মিয়ানমার সফরকালে তারা স্টেট কাউন্সিলর অং সান সু চি ও সেদেশের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন অং হুলাংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সূত্র জানায়, ভারত-মিয়ানমার সম্পর্ক অনেক দিনের। ভারত 'পূর্বমুখী নীতি ' ও ‘প্রতিবেশীই প্রথম’ নীতিতে এগিয়ে চলেছে। দু’দেশ একে অপরকে সহযোগিতা করে আসছে।

এর আগে গত ১৮ থেকে ১৯ আগস্ট বাংলাদেশ সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।বাংলানিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়