শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে মাসব্যাপী গ্রামীণ সড়ক সংস্কার কাজ শুরু

গোলাম সারোয়ার: [২] “মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস শুরু হয়েছে।

[৩] বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ-তালশহর সড়কের উপজেলার সদরের রেলব্রীজ সংলগ্ন এলাকায় সংস্কার কাজের মাধ্যমে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের কর্মসূচি শুরু করা হয়।

[৪] আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক সেলিম পারভেজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন ।

[৫] স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুর রহিম,কমিউনিটি অর্গানাইজার মোঃ মনিরুজ্জুমান প্রমুখ।

[৬] এসময় সংস্কার কাজে কর্মরত মহিলা শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করেন অতিথিবৃন্দ। উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে মোট ৮০জন নারী শ্রমিক মাসব্যাপী গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে কাজ করার কথা রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়