শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড প্রণোদনার ঋণ এবার বিদেশি প্রতিষ্ঠানও নিতে পারবে

বিশ্বজিৎ দত্ত: [২] কোভিডে দেশের অর্থনীতি যাতে চালু থাকে তার জন্য সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে বেশ কিছু ঋণ উদ্যোগ নিয়েছে। এরমধ্যে গার্মেন্ট শ্রমিকদের জন্য বেতন প্যাকেজ, মালিকদের জন্য ওয়ার্কিং ক্যাপিট্যাল ঋণ, কৃষকদের জন্য বিশেষ প্রণোদণা ঋণ। যার পরিমাণ প্রায় ১ লাখ ১৫ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক বেপজা বেজা ও আইটি পার্কের বিদেশি প্রতিষ্ঠানের জন্যও এই সুবিধা প্রদান করেছে।

[৩] এই বিশেষ ঋণগুলোর সুদের অর্ধেক বহন করবে সরকার। বাণিজ্যিক ব্যাংকগুলো ৯ শতাংশ সুদে ঋণ দিলেও গ্রহীতা দিবে সাড়ে ৪ থেকে ৫ শতাংশ সুদ বাকিটা দেবে সরকার। এই বিশেষ সুবিধা থাকবে ১ বছর।

[৪] বাংলাদেশ ব্যাংকসূত্রে জানা যায়, সরকার বিপুল পরিমাণ ঋণ ঘোষণা করলেও প্রতিষ্ঠানগুলো ঋণ নিতে পারেনি। আবার অনেক প্রতিষ্ঠান ঋণ নিতে আগ্রহী হলেও ব্যাংকগুলো ঋণ প্রদান করেনি। ফলে সরকারের প্রণোদনা প্যাকেজের অনেক শর্তই সংশোধন করতে হয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত প্রণোদনা প্যাকেজের ৩০ থেকে ৩৫ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে।

[৫] অর্থনীতিবিদ আমিনুর রহমান বলেন, দেশের জিডিপির ৬০ শতাংশই আভ্যন্তরীণ বাজার নীর্ভর। আভ্যন্তরীণ বাজার চালু না হলে সুদ যত কমই হউক কোন প্রতিষ্ঠান ঋণ নিবে না। আবার আভ্যন্তরীণ বাজারের বড় ক্রেতা সরকার। সরকারের এডিপির বাস্তবায়ণ মাত্র ১ লাখ ৩০ হাজার কোটি টাকা। সুতরাং দোকানপাট খোললেও অর্থনীতি উদ্ধার হয়নি। তাই ঋণগুলো বিদেশি প্রতিষ্ঠানগুলোকে দেয়ার সিদ্ধান্ত ভাল উদ্যোগ। তাতে দেশি কর্মচারিদের হাতে টাকা যাবে।

  • সর্বশেষ