শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেন্ডুলকারকন্যা সারা’র সঙ্গে গোপন প্রেমে ক্রিকেটার শুভমান গিল?

স্পোর্টস ডেস্ক : [২] শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার কি শুভমান গিলের প্রেমে মজেছেন? সারা টেন্ডুলকারের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে গুঞ্জন তুঙ্গে। মুহূর্তে যা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। একইসঙ্গে প্রশ্ন উসকে দিয়েছেন শচীন কন্যা। শুভমান গিলের সঙ্গে সারা টেন্ডুলকারের নাম জড়িয়েছে। এতো সহজে ধোঁয়াশা কাটছে না।

[৩] কেকেআর বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ে সময় শুভমান গিলের একটি বল বাঁচানোর ছবি পোস্ট করেছেন সারা। সঙ্গে দিয়েছেন লাভ ইমোজি। যা নিয়ে গুঞ্জন ডানা মেলেছে। সারা এবং শুভমানের মধ্যে কিছু না কিছু একটা চলছে এমন মন্তব্য অনেকের।

[৪] প্রসঙ্গত গত বছর সারার একটি পোস্ট নিয়ে শুভমানকে রসিকতা করেছিলেন হার্দিক পান্ডিয়া। বর্তমানে সারা লন্ডন বিশ্ববিদ্যালয়ে চিকিৎশাস্ত্রে পড়ছেন। যদিও শুভমান-সারা এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথাই বলেননি কেউই। তবে আইপিএল মৌসুমে সেই গুঞ্জন উসকে দিলেন সারা। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়