শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ৩৪ কোটি পাউন্ড অনুদানের ঘোষণা বৃটিশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট : আগামী ৪ বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ৩৪ কোটি পাউন্ড অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ ছাড়া করোনা পরবর্তী বিশ্বকে তিনি একত্রিত করার প্রতিশ্রিুতি দিয়েছেন।আহ্বান জানিয়েছেন করোনা মহামারির বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে।শনিবার তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে এসব কথা বলেন।

উল্লেখ্য, করোনা মহামারিতে যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে বৃটেন অন্যতম। সেখানকার বিভিন্ন স্থানে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে। ফলে ইংল্যান্ড সহ বিভিন্ন স্থানে কঠোর ব্যবস্থা নিচ্ছে তার সরকার। এরই মধ্যে এই ভাইরাসে বৃটেনে মারা গেছেন কমপক্ষে ৪২ হাজার মানুষ। আগামী বছর বৃটেন জি-৭ এর প্রধান হবে। এরপর আগামী ৪ বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ৩৪ কোটি পাউন্ড অনুদান দেয়ার ঘোষণা দেন বৃটিশ প্রধানমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বৃটেন নিয়মিত যে অর্থ দেয়, এই পরিমাণ তার চেয়ে শতকরা ৩০ ভাগ বেশি।

জুন মাসে ব্রিটেনের আয়োজিত এক সম্মেলন থেকে আন্তর্জাতিক ভ্যাকসিন জোট গ্যাভিকে ৮ কোটি ৮০ লাখ ডলার ফান্ড দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়।মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়